Preloader
  • Follow Us On :
  • img
  • img
  • img
img

ইউটিউব, ফেসবুক, টিকটক আসলে কীসের ব্যবসা করে?

বলেন দেখি, ইউটিউব, ফেসবুক, টিকটক আসলে কীসের ব্যবসা করে?
 
ধরেন, ইউটিউব। ওরা ভিডিও বানায়? 
- না।
 
তো কী করে?
উত্তর হলো, ওরা ভিডিও রাখার জন্য একটা ওয়েবসাইট রেখে দিয়েছে। সেখানে আপনি-আমি ভিডিও আপলোড দিই। সেই ভিডিও সারাবিশ্বের সবাই দেখতে পারে।
 
দেখার সময় মাঝে মাঝে বিজ্ঞাপন আসে। এই বিজ্ঞাপন প্রচার করার জন্য ওরা টাকা পায়। সেই টাকার সামান্য একটা অংশ ভিডিওর মালিক/কন্টেন্ট ক্রিয়েটরকে দেয়, বাকিটা ওদের। 
 
আবার যারা ইউটিউব প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে তাঁরা সরাসরি ইউটিউবকে টাকা দেয়। এটাই ওদের বিজনেস। ফেসবুক, টিকটক প্রায় একই মডেলের বিজনেস করে। 
 
এবার বলেন, ভিডিওগুলো কোথায় থাকে?
- ওয়েবসাইটে? 
- না। 
 
তাহলে কোথায় থাকে?
- বড় বড় মেমোরি কার্ডে (ডাটা সেন্টারে)।
 
- আরো সহজ করে বলি, ধরেন আপনার অফিসের পাঁচটা কম্পিউটার। একটাতে কিছু তথ্য রেখে, বাকিগুলোতে একটা লোকাল কানেকশন (সংযোগ) দিয়ে দিলেন। হয়ে গেল, সবগুলো কম্পিউটার থেকে এবার আপনি ঐ তথ্য দেখতে পাবেন। 
 
ইউটিউব, ফেসবুক ঠিক এই কাজটাই করে। আপনার - আমার আপলোড করা সকল তথ্য, ছবি, ভিডিও ওরা এরকম কোন কম্পিউটার মেমোরিতে (ডাটা সেন্টারে) রেখে দেয়। এরপর এটা ওয়েবে লিংক করে দেয়। আপনার অফিসের পাঁচটা কম্পিউটারের মতো এখানে কোটি কোটি মোবাইল -কম্পিউটার কানেক্টেড হয়। এরপর সবাই নিজ নিজ মোবাইল -কম্পিউটার থেকে তথ্য -ছবি-ভিডিও দেখে, কাজ করে। এটাই সবকিছু।
 
তাহলে ইউটিউব -ফেসবুক মূলত একটা বা কয়েকটি বড় মেমোরি কার্ড  
 
আসলেই তাই। কোটি কোটি ট্রিলিয়ন গিগাবাইট বা জিবির মেমোরি কার্ড (সাধারণত ডাটা সেন্টার বলে)। সাথে কিছু সিস্টেম বা প্রটোকল বা নিয়ম এবং দক্ষ প্রকৌশলী।
 
যাইহোক, এই মেমোরিকার্ড তথ্য প্রযুক্তির এক মহা উদ্ভাবন। স্টোরেজ করার ক্ষমতা ই সকল প্রযুক্তিকে করেছে আকর্ষণীয় ও সহজলভ্য।